জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শান্তিগঞ্জে র্যালী ও আলোচনা সভা
'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামানে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied