গাজীপুরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম স্কুল শিক্ষক গ্রেফতার ২
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো পলিটন থানার ৪২ নং ওয়ার্ডের হারবাইদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল শিক্ষককে এলোপাথাড়ি কুপিয়ে দুই পা ভেঙ্গে পঙ্গু হাসপাতালে পাঠানো মামলায় প্রধান আসামি সুমন সরকার সহ দুজনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গুরুতর জখম আমিনুল ইসলাম বুলবুল(৫৫) স্থানীয় বিন্দান উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক।
মঙ্গলবার পূবাইল থানায় স্কুল শিক্ষকের ছোট ভাই মইনুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করলে ওই দিনই প্রধান আসামি সুমন ও রতন সরকারকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
উল্লেখ্য গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হারবাইদ নন্দিবাড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখল নিতে যায় প্রতিবেশী মৃত লতিফ সরকারের ছেলে সুমন সরকার গং।এতে প্রতিপক্ষ সুমন সরকারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জমিতে বেড়া ও সীমানা খুঁটি দিয়ে জমি দখলে নিতে চাইলে আমিনুলের ছোট ভাই মইনুল ইসলাম নাঈম তাদের বাধা দিলে তাকে সহ তার পরিবারের লোকজনকে মারধর করে ঘরে বন্দি করে রাখে। প্রতিবেশী সুরুজ মোড়ল, আলম ও ইউসুফ বাধা দিলে তাদেরকেও নৃশংস ভাবে মারধর করে দখলবাজেরা।আমিনুল মাস্টারকে ফোনে তার ছোট ভাই নাঈম বিষয়টি জানালে সে ঘটনাস্থলে আসার সাথে সাথে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে অতর্কিত হামলা করে দুই পা কুপিয়ে ভেঙে গুরুতর জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তারপর পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে গুরুতর আহত স্কুল শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল কে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করান। এখনও ওই স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় সেখানে রয়েছেন । এ বিষয়ে জিজ্ঞাসাবাদ এর জন্য ভূমিদস্যু প্রতিপক্ষ সুমন গং দের বাড়িতে গেলে সুমনের মা জানান, আমার স্বামীর দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি হতে কলা গাছ হতে কলার ছড়া আনতে গেলে প্রথমে ভাসরছেলে নাঈম আমার ছেলেদের বাধা দেওয়ায় এ বিবেদের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষই মারামারি করে আহত হয়েছে। বুলবুল মাস্টার কে ও আমার ছেলেরা আহত করেছেন বলে তিনি স্বীকার করেন।
এই বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে পুবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied