পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, মানুষের জীবন রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে গাছ লাগানোর বিকল্প নাই। তিনি বলেন, জলাবায়ু ও উষ্ণতা নিয়ন্ত্রণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উষ্ণতা কমবে। মন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন গাছ কাটা যাবেনা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও গাছের চারা লাগিয়ে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনের পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পলিথিন বন্ধে নানা প্রদক্ষেপের কথা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, উপকুলীয় অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে সারা দেশে করা হবে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে মন্ত্রী মৎস্য সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে মৎস সপ্তাহ উদ্বোধন করেন। পরে পৌরসভার উদ্যোগে চলমান পরিত্যক্ত পলিথিন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। মৌলভীবাজার পৌরসভা কর্তৃক বাস্তবায়িত পৌর ক্যাম্পাস পুকুরের এবং সৈয়ারপুর কাশীনাথ রোডের পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন এবং পৌরসভার ০১ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে 'বিন' বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied