ঝালকাঠির সেই বাসের চালক গ্রেপ্তার
ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে।
গেল শনিবার সকাল ১০টার দিকে ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জনকে।
দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
দুর্ঘটনার পর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাসটি পুরাতন ও ত্রুটিপূর্ণ ছিল। তাছাড়া যারা বেঁচে ফিরেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যাত্রীরা বলেছেন, রাজাপুর স্টেশনের পর থেকেই বাসচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।
ওই দুর্ঘটনায় আহত আরিফ নামে এক যাত্রী বলেছিলেন, ৪০ সিটের গাড়িতে কমপক্ষে ৬০ জন লোক ছিল। আমি চালকের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলাম। অতিরিক্ত যাত্রী নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি চলছিল। ঠিক তখনই দেখলাম গাড়িটি এলোমেলো চলা শুরু করে। এরপরই পুকুরে পড়ে যায়।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল