মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে সংবাদ সম্মেলনে সম্প্রতি শিক্ষকগণের আন্দোলন নিয়ে বির্তকৃত বক্তব্যের কারনে শিক্ষামন্ত্রী দিপু মণির পদত্যাগও দাবী করেন।
মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ছানিহুর আক্তার। সমিতর সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র দাসের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান, ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারসহ আরও অনেকেই।
এসময় ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান, দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম হাবিবুর রহমান, আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানসহ উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং মাত্র ৫ শত টাকা চিকিৎসা ভাতা পাই। এই যোগে এই টাকা আমাদের অসম্মান করা হচ্ছে। আমরা একযোগে আন্দোলন করছি, ক্লাস বর্জন করছি। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হলে আমরা বিহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছে শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের অফিসে ডেকে নিয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষকদের অপমান করেছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। শিক্ষামন্ত্রী কতিপয় অসাধু ও নামধারী শিক্ষক নেতা দ্বারা ভুলপথে পরিচালিত হচ্ছেন। এই শিক্ষামন্ত্রীর দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। একারনে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করেন এবং এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না। সরকার যদি অনতিবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যবস্থা না করে, আন্দোলনরত শিক্ষকেরা ঘরে ফিরে যাবে না
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড