ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পুলিশের অভিযানে রাজশাহীতে আটক ৭৫


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৪:৪১
রাজশাহী নগর ও জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় (২৫-২৬ জুলাই) বিভিন্ন অপরাধে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
গণমাধ্যম পাঠানো রাজশাহীর নগর ও জেলা পুলিশের পৃথক দুটি সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ মহসিন(২২) কে ২০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সুবাস কুমার শিং(৩০) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী বাগমারা থানা এলাকা থেকে শ্যামলী খাতুন(৩২) ও বৃষ্টি খাতুন(২০) কে ৮০গ্রাম হেরোইন ও ২৫পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩৮ গ্রাম হেরোইন ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম