গাছের ডাল বাড়ি আনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা
খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনায় শিরিষ গাছের ডাল বাড়ি আনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। আহত করা হয়েছে তার স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যাকে।
পুলিশ জানায়, মাগুরাঘোনা গ্রামের মৃত মোবারক আলী শেখের ছেলে নজরুল ইসলাম শেখের (৪৬) রাস্তার পাশে লাগানো তার একটি শিরিষ গাছের ডাল বাতাসে ভেঙে যায়। ডালটি মঙ্গলবার (৩ আগস্ট) সকালে তিনি বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ঈদগাহর মোড়ে পৌঁছলে ভাতিজা ডাল বাড়ি আনার কারণে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তাকে উদ্ধারে এগিয়ে এলে স্ত্রী বিউটি বেগম ও মেয়ে কলেজছাত্রী মুক্তা খাতুনকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী নজরুল ইসলামকে ১৮ মাইল বাজারে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, গাছের ডাল আনাকে কেন্দ্র করে নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড