ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে দুই মাদক কারবারি আটক ও শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৩ বিকাল ৫:১৯
শান্তিগঞ্জ উপজেলার পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।  বুধবার(২৬ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৬ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর ও  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ফোর্সরা পৃথক অভিযান চালিয়ে থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা কান্দিগাঁও মাদ্রাসাপাড়ায় অভিযান পরিচালনা করেন।
 
অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী আছাবুল মিয়া ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগমকে আটক করেন।  এসময় আটক মাদক ব্যবসায়ী আছাবুল মিয়ার বসত ঘরের ভিতর থেকে ৯৬ বোতাল বিদেশী মদ ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগম এর বসত ঘর হইতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আছাবুল মিয়া(৫০) শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা মাদ্রাসাপাড়া এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে ও গাঁজা ব্যবসায়ী পারভীন বেগম একই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ।
 
অপর দিকে গত মঙ্গলবার(২৫ জুলাই) দিনব্যাপী পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ শুভাশীষ ধর ও  শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সুনামগঞ্জ পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের অফিসার ফোর্সরা পৃথক অভিযান চালিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার ঠাকুরভোগ, সাপের কোনা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ দাঙ্গাপ্রবণ গ্রাম সমূহে সাঁড়াশি অভিযান পরিচালনা করে রামদা, ঢাল, সুলফি, টেটাঁ, বল্লম, কুচা, লাঠিসহ বিভিন্ন ধরনের শতাধিক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী জানান, বিদেশী মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে এবং দাঙ্গা প্রবন এলাকা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য