রাবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী আসামী পলাশ গ্রেফতার
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১১, নারায়নগঞ্জ যৌথ অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী নাজমুল মাহমুদ পলাশ (৩০)কে গ্রেফতার করেছে।
গণমাধ্যমে পাঠানো র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় র্যাব-৫ রাজশাহী সিপিএসসি এবং র্যাব-১১, নারায়নগঞ্জ সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অপারেশন পরিচালনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সায়মা আরভী ইভা আত্মহত্যার প্ররোচনাকারীর প্রধান আসামী পলাশকে গ্রেফতার করেছে।
আসামী মোঃ নাজমুল মাহমুদ পলাশ (৩০) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দেবেরপাড়ার মোঃ মুসলেম উদ্দীনের ছেলে।উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী সায়মা আরভী ইভা তার মাস্টার্স পরীক্ষায় ৩য় স্থান অর্জন করে। গত ১৪ জানুয়ারি পারিবারিকভাবে শাওন নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে দেওয়া হয়।
বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হলে আসামি (ইভার আগের প্রেমিক) নাজমুল মাহমুদ পলাশ গত ১৫ ই জানুয়ারি লক্ষীপুর এলাকার একটি পার্লার থেকে বিয়ের সাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে। পরবর্তীতে তাকে জোর করে ঐদিন রাতেই বিয়ে করে এবং রাতেই তাকে তার বাড়িতে ফেলে রেখে যায়। ইভার পরিবার ব্যাপারটি জানতে পেরে তারা এই বিয়ে মেনে নেয় এবং আগের বিয়ে ভেঙে দেয়। কিন্তু আসামী ইভাকে গ্রহণ করতে আর রাজি হয় না। ফলে ইভা ও তার পরিবার বিভিন্নভাবে সামাজিক হেয়-প্রতিপন্নের শিকার হয়। মেধাবী শিক্ষার্থী ইভা এ অপমান সহ্য করতে না পেরে গত ১৯ জানুয়ারী রাতে তার বাবার হাইপার টেনশনের ওষুধ অতিমাত্রায় সেবন করে। কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি ভোরে তিনি মারা যান।
পরবর্তীতে ইভার মামা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তভার পিবিআই এর উপর ন্যাস্ত করলে পিবিআই তদন্ত করে ৬ জন আসামীর নামে চার্জসিট প্রদান করে। গত ৩ জুলাই রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ থেকে মোট ৬ জন আসামীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নিহত ইভার পারিবারিক সূত্রে জানা যায় গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ৬ জন আসামীর মধ্যে ৫ জনই আদালত থেকে জামিন নিয়ে এসে ইভার পরিবারকে আরো হেয় প্রতিপন্ন করে।
উক্ত ঘটনা র্যাব-৫ সিপিএসসি টিমের কাছে আসার সাথে সাথে সিপিএসসি টিম তার গোয়েন্দা নজর দারী শুরু করে। পরবর্তীতে র্যাব-১১, হেড কোঃ ও র্যাব-৫ সিপিএসসি এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে প্রধান আসামী পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied