মৃত্যুদন্ডপ্রাপ্ত রাজাকার ফসিয়ার রহমান গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজাকার মোঃ ফসিয়ার রহমান (৬৫)কে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
গণমাধ্যমে পাঠানো র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে একথা জানানো হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) এর একটি অপারেশন দল বুধবার (২৬ জুলাই) রাত ১২.০৫ মি: এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এবং সিপিসি-৩, যশোর ক্যাম্প, র্যাব-৬ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে ১৯৭৩ এর মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ ফসিয়ার রহমান (৬৫) কে নাটোর জেলার লালপুর থানার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
আটক ফসিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া থানার ছোট খুদরা'র মৃত মনছুর আলীর ছেলে।
উল্লেখ্য , ফসিয়ার রহমান (৬৫) রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক ও ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ ধৃত রাজাকার মোঃ ফসিয়ার রহমান (৬৫) সহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে ২৫ জুলাই আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল রাজাকার মোঃ ফসিয়ার রহমান (৬৫)সহ ৪ জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ আসামী মোঃ ফসিয়ার রহমান (৬৫)এর মৃত্যুদন্ডের আদেশের পর থেকে আসামী মোঃ ফসিয়ার রহমান (৬৫) ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরবর্তীতে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied