ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো ৯ মাসের অন্তঃসত্ত্বার প্রাণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১০:৫৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তাকে রাজবাড়ীর সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুইজন ডেঙ্গু রোগী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। রুমার স্বামী লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী রুমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। ওইদিন বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বুধবার তার অবস্থা অবনতি হলে বিকেলে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন বলেন, বালিয়াকান্দি জঙ্গলের এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুই ডেঙ্গুতে আক্রান্ত রোগী ফরিদপুর হাসপাতালে মারা গেলো। জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।তিনি আরও জানান, জেলায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এদের কেউ জেলার বাইরে থেকে আবার অনেকে নিজ জেলা থেকেই আক্রান্ত হচ্ছে। ফলে সচেতনতার বিকল্প নাই। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন