ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুর থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১:৯

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুর থেকে ইশান (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার (২৬ জুলাই) সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মৃত ইশান টঙ্গী বাজার এলাকার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের বাসিন্দা নাসিম উদ্দিন রনির ছেলে। তিনি উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকতো এবং ওই মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ছিল।

নিহতের সহপাঠীরা জানায়, মঙ্গলবার ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে ইশান বিকেলে মেস থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ইশান ফিরেনি। পরে মাদরাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়।

একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে মারা যেতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন হয়েছে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’