ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ৩:২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধুমপান ও  তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
 
প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। 
 
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, আরডিএসের নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ৷ প্রশিক্ষণে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরি করা প্রয়োজন। এতে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। ফলে ধূমপানের কারণে সৃষ্ট ক্যানসার, শ্বাসকষ্ট, হার্টের সমস্যা সহ অসংখ্য রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। সচেতন নাগরিকরা বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানরা নিজে ধূমপানমুক্ত হয়ে তাদের সহকর্মীদের ধূনপানমুক্ত হওয়ার বিষয়ে পরামর্শ  দেওয়া। কারণ যে ব্যক্তি ধূমপান করেন না, তিনি মাদকও গ্রহণ করেন না। তাই ধূমপানের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য