ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তিতে সংলাপ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ৩:৫৮

কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র  অধিকার এখানে, এখনই (RHRN-২) প্রকল্পের  উদ্যোগে  বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট সার্কিট হাউসের কনফারেন্স রুমে  জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তি ও নাগরিক অধিকার বিষয়ে  সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে ব্র্যাক জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনোয়ার পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর(তদন্ত)গোলাম সরোয়ার,মেডিকেল অফিসার ডাঃ রোমানা আফরিন প্রমুখ। 

প্রকল্পের পরিচিতি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য,প্রকল্পের প্রত্যাশিত ফলাফল,আজকের সভার উদ্দেশ্য এবং জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠী এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা- উপস্থাপন করেন ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। 
সভা সঞ্চালনা করেন জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন  ও জেলা যুব সদস্য আব্দুর বারী রিফাত।

প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন কেউ পড়াশোনা করতে চাইলে তাকে সহযোগীতা করা হবে এবং চিকিৎসায় কোন রকম সমস্যা হলে তাকে জানানোর কথা বলেন । তিনি আরও বলেন যারা আইসিটিতে কাজ করতে আগ্রহী তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং  তাদের বাসস্থানের ব্যবস্থার জন্য আশ্বাস দেন তিনি। 

জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তি, সামাজিক কর্মকান্ডে জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর অংশগ্রহনের সুযোগ সৃষ্টি, স্বাভাবিক জীবন যাপনের সুব্যবস্থা, ইতিবাচক মনোভাব তৈরি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সামাজিক ট্যাবু ভাঙ্গা, আইন ও নীতিমালা গ্রহণ এবং বাস্তবায়ন বিষয়গুলো সংলাপে তুলে ধরা হয়েছে। 

সংলাপে ব্র্যাকের জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন সহ, ট্রান্সজেন্ডার ৬জন, ইয়ুথ গ্রুপ থেকে ০৬ জন যুব প্রতিনিধিসহ মোট ৩৫জন অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত