বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি-জামায়াতের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,এতে আরো ১০০/১২০ জনকে অজ্ঞাত হিসেবেও আসামী করা হয়।গ্রেপ্তার আতংকে অনেকে ঘর ছাড়া হয়েছে হয়েছে বলে জানা যায়।
মামলার এজাহার সুত্রে জানা যায়,দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য,ষড়যন্ত্রের প্রতিবাদে গত ১৮ জুলাই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বনাপুকুর পাড় চাঁদপুর বাজার টু পুকুরিয়া চৌমুহনী -রোডে জুনায়েদের বাদাম ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার উপর শান্তি সমাবেশ করেছে পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী,যুব ও ছাত্র লীগ।
ওইদিন রাত পৌনে ৯ টার দিকে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ভয়ভীতি, ত্রাসসৃষ্টি, জনমনে আতংক সৃষ্টি ও ক্ষতি সাধন করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ,লাঠি-সোঁটা নিয়ে সমাবেশে উপস্থিত আওয়ামী,যুব ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করে অন্তত ১০/১৫ জন নেতাকর্মীকে গুরুতর আহত করাসহ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করছে মর্মে উল্লেখ করে উপজেলার পুকুরিয়া নাটমুড়া এলাকার মোহাম্মদ হাশেমের পুত্র মোঃ ওসমান নামের এক ব্যক্তি বাদী হয়ে বাঁশখালী থানায় ওই মামলাটি দায়ের করেছে।
মামলায় এজাহার নামীয় আসামীরা হলো- পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামাতের আমীর নুরুল আমিন সিকদার(৫৮),একই ইউপির ৮ নং ওয়ার্ডের মনোয়ার চৌধুরী (৪০),৯ নং ওয়ার্ডের মো: হেলাল উদ্দিন (২৮),৮ নং ওয়ার্ডের আবু মুছা প্র: মুছা মেম্বার (৪৫),তাওহীদ সওদাগর,৬ নং ওয়ার্ডের ইয়ারু (৩২),সাধনপুর ইউপির ৪ নং ওয়ার্ডের রোকন উদ্দিন, খানখানাবাদ ইউপির ১ নং ওয়ার্ডের এরফানুল আজিম চৌধুরী,এফরানুল আজিম চৌধুরী (৪৭), ডোংরা ৪ নং ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার মোঃ সাহাবউদ্দীন (৩২),৭ নং ওয়ার্ডের ইলসা গ্রামের মাস্টার মোঃ ইউসুফ (৫০),চাপাছড়ি ৮ নং ওয়ার্ডের মইনদার বর বাড়ীর মোঃ ওমর হায়াত(৩৮),একই ওয়ার্ডের মোঃ সেলিম উদ্দিন খোকা (৩৫),কালীপুর ইউপির ৬ নং ওয়ার্ডের মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার (৪৫),একই ইউপির ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম (৪০),৯ নং ওয়ার্ডের মোঃ জিয়াউর রহমান,একই ইউপির ২ নং ওয়ার্ডের পশ্চিম গুনাগরী এলাকার হাসান কামাল (৫০), ১ নং ওয়ার্ডের মনির উদ্দিন জিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের মোঃ জুয়েল (২৮), বৈলছড়ী ইউপির চেচুরিয়া ৭ নং ওয়ার্ডের কুলিন পাড়া এলাকার মোঃ বোরহান (৩০),একই ওয়ার্ডের মোঃ ফাহিম (৩০), একই ইউপির ৫ নং ওয়ার্ডের পূর্ব চেচুরিয়া ঠেমা পাড়া এলাকার মোঃ আব্দুর রশিদ (৩৮)সহ ২১ জনের নাম ওই মামলার আসামি হিসেবে উল্লেখ করা হলেও আরো ১০০/১২০ জনকে অজ্ঞাতনামা হিসেবেও ওই মামলায় আসামী করা হয়।
তবে এবিষয়ে আসামী পক্ষের দাবি,সেইদিন পুকুরিয়া বনাপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হলেও ককটেল বিস্ফোরন কিংবা কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি।এমনকি এধরনের ঘটনার কথা কারো কাছ থেকেও শুনিনাই।কিন্তু কোন ধরনের ঘটনা না হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি সাজানো মামলায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।এছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক আক্রোশের কারণে মিথ্যা ঘটনার উদ্ভব ঘটিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে রাজনীতির সাথে জড়িত নন এমন ব্যক্তিকেও এই মামলার আসামী করা হয়েছে বলেও জানায় তারা।
গুনাগরীর হাসান কামাল বলেন,একটি সাজানো ঘটনা উদ্ভব ঘটিয়ে মামলায় আমাকেও আসামী করা হয়েছে,অথচ যেইদিন ঘটনার কথা বলছে সেইদিন আমি বাঁশখালীতেও ছিলামনা,চট্টগ্রাম শহরে ছিলাম, আর যেই ঘটনাস্থলের কথা মামলায় উল্লেখ করা হয়েছে, সেই ঘটনাস্থল থেকে আমার বাড়ীর দূরত্বও কমপক্ষে ১৫ কি.মি. হবে।আমি মিথ্যা,সাজানো ও হয়রানি মূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এব্যাপারে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্বরত পুলিশ এস আই মনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান,পুকুরিয়ার
ওই মামলায় এখনো পর্যন্ত কোন আসামীকে আটক করা হয়নি,আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি