গাজীপুর হবে একটি স্মার্ট নগরী : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
"প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে ' শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠান আজ ২৭শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষিত বেকার যুবকরা যেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করে সে সুযোগ সৃষ্টি করে দিতে ২০২২ সালে যুব ক্রীড়া মন্ত্রণালয় এই উদ্দ্যোগ গ্রহন করে। এসময় গাজীপুর মহানগরকে আইটি সিটি ও স্মার্ট নগরী হিসেবে বাস্তবায়ন করার প্রত্যয় ব্যাক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। যুব উন্নয়ন অধিদপ্তরের (গ্রেড ১) মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ডা. মহিউদ্দীন আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুব আলম (বিপিএম, পিপিএম - বার), গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন এবং প্রথম ব্যাচের সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied