প্রাইভেটকারে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১
নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব । এ সময় ৩০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতার জয়নাল আবেদীন (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বড় হুজুরের বাড়ির রফিক উল্যার ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকালে উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ভিতরে রাখা অবস্থায় ৮টি আলাদা বান্ডেল থেকে ৩০ কেজি গাঁজা জব্দ এবং জয়নালকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে গাঁজা এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন