ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাধবপুরে মরদেহ উদ্ধার


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ২:৪৩

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অমুল্য দেবনাথ নামে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।লাশের পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার ঠিকানা শনাক্ত করেছে পিবিআই।
অমূল্য দেবনাথ মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের হরকিশোর দেবনাথের ছেলে।লাশের পকেটে জনতা ব্যাংকের ছাতিয়াইন শাখায় টাকা জমা দেওয়ার একটি প্রায় বিনষ্ট রশিদ পাওয়া গেছে।জনতা ব্যাংক ছাতিয়াইন শাখার ব্যবস্থাপক আশুজিত রায় জানান,দীর্ঘদিন ধরে অমূল্য দেবনাথের একাউন্টে কোনো লেনদেনের রেকর্ড নেই।তবে অমূল্য দেবনাথের একাউন্ট নম্বর এবং সর্বশেষ লেনদেনের তথ্য তিনি দিতে পারেননি।
পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে স্থাণীয় নির্মান শ্রমিকেরা বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনে মাটি ভরাটের কাজ করতে এসে লাশটি পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী এবং ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান।পরে হবিগঞ্জ থেকে পিবিআইর একটি টিম এসে লাশের পকেটে থাকা এনআইডি কার্ডের নম্বর মিলিয়ে নিহত ব্যক্তিকে অমূল্য দেবনাথ হিসাবে শনাক্ত করে।
এএসপি নির্মলেন্দু চক্রবর্তী জানান,’লাশটি ৩/৪ দিন আগের।আইডি কার্ডে প্রাপ্ত ঠিকানায় গিয়ে তার পরিজনদের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে,অমূল্য দেবনাথ নানা কারনে ঋণগ্রস্থ হওয়ায় পাওনাদারদের ভয়ে গত ছয়মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত