ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি'র পাশের হার ৮৭.৮৯%


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৭-২০২৩ বিকাল ৫:১৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারে রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৮৭.৮৯ শতাংশ। যেটি ২০২২ সালে ৮৫.৮৮% এবং ২০২১ সালে ৯৪.৭১% ছিল। 
 
রাজশাহী শিক্ষা বোর্ডে শুক্রবার সকাল ১১ টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম তার অফিস কক্ষে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর ফলের পরিসংখ্যান বিষয়ে সাংবাদিকদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে বিস্তরিত তথ্য নিশ্চিত করেন। 
 
এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থীদের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৩ শত ৩০ জন।  এরমধ্যে বিজ্ঞান বিভাগের ৯১ হাজার ৭৩৮ জন, মানবিক শাখায় ১ লক্ষ ৮ হাজার ১ শত ৭৬ জন এবং বাণিজ্য শাখার ৬ হাজার ৪ শত ১৬ জন। মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬ শত ২৫ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর ২ হাজার ৭ শত ৫ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর  সংখ্যা ২৬ হাজার ৮ শত ৭৭ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগের ২৫ হাজার ৫ শত ৫৭ জন, মানবিক শাখায় ৯ শত ৭০ জন এবং বাণিজ্য শাখার ৬ হাজার ৩ শত ৫০ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ১ শত ৬৪ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭ শত ১৩ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১১ জন। ১০০% পাশকৃত স্কুলের সংখ্যা ১ শত ৭৮টি। একজনও পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা ১টি। ২ শত ৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬ শত ৮১টি স্কুলের 
পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম