ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে এআইইউবিকে হারিয়ে গণ বিশ্ববিদ্যালয় ফাইনালে


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৩ বিকাল ৫:২৯

ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (এআইইউবি) ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। 

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় এই আসরের অন্যতম সেরা দুই দল গণ বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

খেলার প্রথমার্ধে দারুণভাবে আক্রমণ করে এআইইউবি। পরপর আক্রমণের পরও গোল বাঁধা পড়ে গবির গোলরক্ষক শামীমের হাতে৷ অন্যদিকে, পাল্লা দিয়ে দূর্দান্তভাবে খেলা এগিয়ে নিয়ে গেছেন গবির ফয়সাল আহমেদ শীতল। প্রথমার্ধেই পর পর ২ গোল করেন তিনি।

খেলার দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। বারবার বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এআইইউবি। তবে গবির আক্রমণ ও পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধেও ১ গোল দেয় গণ বিশ্ববিদ্যালয়। ২ গোল এবং ১ এসিস্ট করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ফয়সাল আহমেদ শীতল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৩-১ হারিয়ে এবারের আসরে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন ও খেলা শেষে গণ বিশ্ববিদ্যালয়ের দর্শক ও খেলোয়াড়দের উপর হামলা চালানো হয়। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফারইস্ট ইউনিভার্সিটি। ৩০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে গণ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ঢাকার ২১টি, চট্টগ্রামের ৮টি ও কুমিল্লার ৩টি মোট ৩২ টি বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয় পাবে পাঁচ লক্ষ টাকা এবং রানার্সআপ বিশ্ববিদ্যালয় পাবে তিন লক্ষ টাকা পুরস্কার।

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার