ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণখেলাপি গ্রাহক মাহমুদ রাসেল কবির আটক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:২৩

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণখেলাপির দায়ে মাহমুদ রাসেল কবির  (সোহাগ) ৩৪ নামে এক গ্রাহককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্ত¡র  এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ওয়াবদাবাধ এলাকার মঞ্জুর রহমানের ছেলে মাহমুদ রাসেল কবির  (সোহাগ) ২০১৭ সালে স্ট্যান্ডার্ড হাটিকুমরুল শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ গ্রহন করে। ২০১৯ সালে ঋণটি পরিশোধ না করে আত্মগোপনে চলে যান তিনি।

ঋণটি নিয়মিত পরিশোধ না করায় ২০২০ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০২২ এ মামলার রায় হয়।
এরই পরিপ্রেক্ষিতে আসামি মাহমুদ রাসেল কবির  (সোহাগ) এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংক হাটিকুমরুল শাখার ম্যানেজার এসএম সাইদুর রহমান বলেন, ঋণ পরিশোধ করতে বার বার তাগিদ দিলেও এব্যাপারে তিনি কোন গুরুত্ব দেননি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,অর্থঋণ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামী মাহমুদ রাসেল কবির  (সোহাগ) কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক