ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আনসার বাহিনী দিয়ে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ ইউএনও'র বিরুদ্ধে


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:৫৯

নিরাপত্তার জন্য রক্ষিত ইউএনও'র কার্যালয় ও বাসভবনে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগসহ একাধিক নারী-পুরুষকে প্রকাশ্যে পিঠানোর অভিযোগ উঠেছে মহেশখালী উপজেলার বির্তকিত ইউএনও মোঃ ইয়াছিনের বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর একাধিক  লিখিত অভিযোগ দিলেও কোন কার্যক্রর ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেন ইউএনও মোঃ ইয়াছিন। 

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার,পাহাড়খেকো,বালু পাচার চক্র, ডাম্পার চালক ও মালিকসহ বিভিন্ন জনের কাছ থেকে আনসার বাহিনী ও তার কয়েকজন কর্মচারী দিয়ে চাঁদা আদায় করত ইউএনও মোঃ ইয়াছিন। এমনকি নিজের ড্রাইভারের সহযোগিতায় পাহাড় কেটে আশ্রয়ন প্রকল্পে ডাম্পার দিয়ে মাটি পাচারের অভিযোগ উঠেছে।  

বড় মহেশখালী ইউনিয়নের আকাশ নামে এক ব্যক্তি জানান, বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করার সময় স্থানীয় মেম্বার নুরুল ইসলাম ও  ইউএনও অফিসের আনসার সদস্যসহ কয়েকজন কর্মচারী দিয়ে চাঁদা আদায় করতেন ইউএনও। কোন কারনে চাঁদা দিতে দেরী হলে বা দিতে না পারলে মোবাইলে কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ইউএনও এর নির্দেশ দিয়ে আনসার বাহিনী দিয়ে লাঠি দিয়ে মেরে আমার বোনদের রক্তাক্ত করেন। 

ইউনও'র আনসার বাহিনীর মারধরের শিকার চম্পা ও রেখা জানান, তার ভাই আকাশের কাছ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের জন্য প্রতিমাসে চাঁদা নিতো ইউএনও'র লোকজন। কোন একমাসে দিতে দেরি হলে হুমকি দিতো আনসার বাহিনী দিয়ে। সর্বশেষ দাবীকৃত পাচ লাখ টাকা চাঁদা দিতে না পারায় ইউএনও'র আনসার বাহিনী তাদের পুরো পরিবারকে পিঠিয়ে রক্তাক্ত করেছেন বলে জানান তিনি।

এছাড়াও চালিয়াতলী ডাম্পার সমিতির সভাপতি ও বালি ব্যবসায়ী বদি আলম জানান- গত ৪ মাস আগে থেকে ইউএনও স্যার আনসার বাহিনী নিয়ে এসে চালিয়াতলীতে আমার খোঁজ খবর নেন এবং বিভিন্ন জনকে আমাকে গ্রেফতার করবেন বলে ভয়ভীতি দেখান।  তিনি আরও জানান গত ৩ মাস আগে ঈদুল ফিতরের  ৩ দিন আগে রাত ১১ টার দিকে তার বাড়িতে এসে ইউএনও  ডাকাতের মতো আনসার বাহিনী দিয়ে তার বাড়িঘর তল্লাশি করে কিছু না পেয়ে মোটর সাইকেল নিয়ে চলে যায়৷ পরবর্তীতে ইউএনও অফিস ও থানায় কোথাও মোটরসাইকেলটির খোজ পাওয়া যায়নি। ইউএনও অফিসে কর্মচারীদের কাছ থেকেও মোটরসাইকেলের ব্যাপারে জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া য়ায়নি। তবে একটি সূত্র মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানালেও কোন মামলা ছাড়া একজন ইউএনও কিভাবে মোটরসাইকেল জব্দ করতে পারেন জানা নেই বলে জানান তিনি। এছাড়াও ইউএনও এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মুখ খুললে তার পরিবারের লোকজনকে আনসার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও ইউএনও মোঃ ইয়াছিন মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে তার আনসার বাহিনী দিয়ে পিঠিয়ে রাস্তা খালি করতেন। কিছুদিন আগে রাস্তা খালি করতে গিয়ে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের দপ্তরিকে ইউএনও নিজেই অকথ্য ভাষায় গালিগালাজ করে মাদারিচুদকে মার বলে আনসার দিয়ে পিঠিয়ে আহত করেছেন বলেও জানান ভূক্তভোগী আশেক উল্লাহ।

এবিষয়ে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর আনসার বাহিনীর কয়েকজন সদস্যের সাথে যোগাযোগ করা হলে তারা ইউএনও এর নির্দেশে কাজ করেন বলে জানান। 

এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ ইয়াছিন জানান, আপনারা যদি চাঁদা আদায় ও আনসার বাহিনীর দিয়ে মারধরের বিষয়ে কোন অভিযোগ পেয়ে থাকেন তাহলে লিখে দেন। মোটরসাইকেল জব্দের  বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেলের কোন কাগজ না থাকায় মামলা দিতে পারি নাই। তবে জব্দ করে আমার উপজেলা কার্যালয় হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ