ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েটের “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক মডেলের প্রয়োগ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৬:৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অধীনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তায় দুই বছর মেয়াদি GARE প্রজেক্টের অর্থায়নে “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক ভবিষ্যদ্বাণীমূলক মডেলের প্রয়োগ” (Application of AI-based Predictive Models for Gas Resource Assessment) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে (৩০+ জুলাই) রবিবার বিশ্ববিদ্যালয়েল পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান এবং GARE প্রজেক্টের সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্যানবেইস-এর মহাপরিচালক জনাব মো. মুহিবুর রহমান এবং চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ও GARE প্রজেক্টের প্রধান গবেষক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত গবেষণা প্রজেক্টের সহকারী গবেষক ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের প্রভাষক মো. আশিকুল ইসলাম শুভ। কর্মশালায় পিএমই বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান