সমাজ সেবা কার্যালয়ের অনুদানের চেক বিতরণ
মুন্সিগঞ্জে সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় চেক এবং ভিক্ষুক পূর্ণবাসনের অনুদানের চেক ও উপকরণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ পৌরসভা ও উপজেলা আওতাধীন সুবিধাভোগীদের মাঝে গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) স্নেহাশিষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তৌহিদ এলাহী।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক মো. নুরুল হক মিয়া। এ সময় (শ্রেণী ভিত্তিক) ৩০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। একই সাথে সেলাই মেশিন, ওজন মাপার যন্ত্র, হাস মুরগি পালনে আরো ৫ জনকে আরো ৭৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর প্যাণেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর শফিকুল হাসান তুষার, কাউন্সিলর খায়রুল ইসলাম খাজা, নারী কাউন্সিলর সংরক্ষিত রুমা আক্তার, কাউন্সিলর সাত্তার মুন্সি সহ জেলা ও শহর সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড
নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান
Link Copied