ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৬:২১

দেশব্যাপী বিএনপি ও জামায়াতের হত্যাকান্ড, নৈরাজ্য, আগুন-সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। গতকাল রবিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বক্তব্যে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি, আমরা দাঙ্গা-হাঙ্গামায় বিশ্বাসী নই। আওয়ামীলীগ শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি করে, তাই আজ দেশ জুড়ে উন্নয়ন হচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, নৈরাজ্য ও জঙ্গিবাদের সৃষ্টি করে গিয়েছেন। আপনারা যদি নির্বাচনে আসতে চান তাহলে ওয়েলকাম। আওয়ামীলীগ সরকার ক্ষমতায়, আপনারা এলাকায় থেকে ব্যবসা বানিজ্য করছেন, আমরা কোন বাঁধা দেইনি। যদি শান্তি-শৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের কাউকে বাড়িতে থাকতে দেবোনা। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে আবারও আওয়ামীলীগের নেতৃত্বে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আশরাফুজ্জামান, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গণি, যুবলীগের সাংগঠনিক স¤পাদক আরিফ আহম্মেদ পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডাঃ আতিক উল্লাহ, ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাবেক ইউপি সদস্য আলী আকবর, নেকবর হোসেন নাহিদ, আবু সাঈদ ও আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান