ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সমাজ সেবা কার্যালয়ের অনুদানের চেক বিতরণ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ১:৭
মুন্সিগঞ্জে সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় চেক এবং ভিক্ষুক পূর্ণবাসনের অনুদানের চেক ও উপকরণ বিতরণ করা হয়েছে। 
 
জেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ পৌরসভা ও উপজেলা আওতাধীন সুবিধাভোগীদের মাঝে গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 
 
চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) স্নেহাশিষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তৌহিদ এলাহী। 
 
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক মো. নুরুল হক মিয়া। এ সময় (শ্রেণী ভিত্তিক) ৩০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। একই সাথে সেলাই মেশিন, ওজন মাপার যন্ত্র, হাস মুরগি পালনে আরো ৫ জনকে আরো ৭৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর প্যাণেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর নার্গিস আক্তার,  কাউন্সিলর শফিকুল হাসান তুষার, কাউন্সিলর খায়রুল ইসলাম খাজা, নারী কাউন্সিলর সংরক্ষিত রুমা আক্তার, কাউন্সিলর সাত্তার মুন্সি সহ জেলা ও শহর সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান