ইবির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে যাত্রা
পশ্চিম অঞ্চলের সিচুয়ান প্রদেশের রাজধানী ছংতুত শহরে ৩১তম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস শুরু হয়েছে।এ আসরে ১৭০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০০০(দশ হাজার)ক্রীড়াবিদ ৪৯টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।বিশ্ব সেরা এ গেমসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করবে মোসাঃ তামান্না আক্তার। ইবির ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তামান্না আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।৩১তম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণ করতে তিনি গত ৩০ জুলাই রাতে ক্যাম্পাস ত্যাগ করেছেন।মোসাঃ তামান্না আক্তার ৩ আগস্ট অনুষ্ঠিত ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশগ্রহণ করবেন।৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের এ আসর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে।ইবির এই সেরা খেলোয়াড়ের চীন যাত্রা কালে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক ক্রীড়া পরিচালক ড.মোঃ সোহেল বলেন, অলিম্পিক গেমসের পর দ্বিতীয় এই বিশ্ব আসরে অংশ নিতে পেরে আমরা গর্বিত।তামান্না বিজয়ী হয়ে দেশের ও ইবির ভাবমূর্তি উজ্জ্বল করবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়