নোয়াখালীতে আল বারাকা (প্রা:) হসপিটালের শুভ উদ্ভোধন
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু করেছে আল বারাকা প্রাইভেট হাসপাতাল।
নোয়াখালীর বেগমগঞ্জে বানিজ্যিক শহর চৌমুহনীর পূর্ব বাজার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের পাশে কাজী অফিস সংলগ্ন দোয়া মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শুভ উদ্ভোধন করা হয়েছে।
মাওলানা মোহাম্মদ সফি উল্লাহর কোরআন তেলোয়াতের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন কাজল ও হাসপাতালের ব্যক্তিবর্গরা।
প্রতিষ্ঠানটিতে চৌমুহনীতে এই প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, এসি-নন এসি কেবিন, আধুনিক উন্নত প্রযুক্তির মেডিকেল স্বাস্থ্যসেবা নিয়ে মেডিসিন, হৃদরোগ, নাক-কান ও গলা, শিশু মেডিসিন, গাইনী প্রসুতি রোগ, ফটোথেরাপি, সার্জারী, অর্থপেডিকস, নরমাল ডেলিভারি, মেডিকেল চেক আপ, অপারেশন বিভাগ সহ নানা ধরনের সুযোগ সুবিধা সম্বলিত সেবা নিয়ে ২৪ ঘন্টা জরুরী সার্ভিস এবং এম্বুল্যান্স সেবা নিয়ে স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হয়ে সবার দৌড় গোড়ায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা পরিচালক ও ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ ইউছুপ মানিক।
অতিথিদের আলোচনায় বলেন, হাসপাতাল মানেই হলো সেবা করা। তাই আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিয়ে হাসপাতালটি গড়ে উঠেছে। যাতে এলাকার সব শ্রেণীর মানুষ ও প্রান্তিক অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে সেদিকে লক্ষ্য দেওয়ার আহবান জানান। সেই সাথে মানুষ স্বল্প খরচে সর্বোচ্চ চিকিৎসা ও সেবার মান পায় এবং হাসপাতালের মান অক্ষুন্ন রাখতে পারে সে আশাও ব্যক্ত করেন অতিথি বৃন্দরা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সাদেক মিয়া, মোহাম্মদ শিবলু, নুর উদ্দিন, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, আবদুল কাউয়ুম, নোয়াখালী হাসপাতাল সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ও বিভিন্ন রাজনৈতিক-স্থানীয় ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা বৃন্দ সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied