জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ কর্তৃক হামলার প্রতিবাদে বিএনপির জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ মিছিল বের করে জামালগঞ্জ মেইন রোড প্রদক্ষিন করে নতুনহাট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম, সাবেক কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক,সদর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃমীর শহীদ মন্ডল জেলা যুবদলের আহ্বায়ক সদস্য সোহেল মন্ডল সহ যুবদল কর্মী রাশেদ, আসাদ,রকি,আজিম, সবুজ,শাওন,মোহাম্মদ আলী, রনি,দিপু,তুহিন, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রকি, আল আমিন, আশিক,আহসান,রাব্বি,তরুণ, সৈকত, জাশেদ, মুন্না সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে গত ২৯ তারিখ বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী পুলিশ লীগ যুবলীগ ছাত্রলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।এবং অবৈধ সরকার ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক(১) দফা দাবি করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied