ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবীতে পাকশীতে সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩১-৭-২০২৩ বিকাল ৫:৩

স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অধিকার চাই, পাকশী এমএস কলোনীবাসীদের উচ্ছেদের আগে পুনর্বাসন চাই" ব্যনারে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় পাকশী রেলওয়ে  এমএস কলোনীতে উচ্ছেদ অভিযান বন্ধ অথবা পূনর্বাসনের দাবিতে এমএস কলোনীতে বসবাসরত আপামর জনগণ এ সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারের মধ্যে ভোটাধিকার প্রয়োগের অধিকার অন্যতম। এটি প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে গেলে আগে আসে বাসস্থানের প্রশ্ন। যে এলাকা থেকে সম্প্রতি উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে এলাকাটি পড়েছে পাকশী ইউনিয়নে, কাজেই কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আলোচনা করা জরুরী ছিল।  যাদের উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছে, তাদের সন্তান-সন্ততির পাবলিক পরীক্ষার কথা বিবেচনা আনা হয়েছে কি-না, আমরা অবগত নই। উচ্ছেদ নোটিশকৃত বসবাসকারীদের অধিকাংশ ছিন্নমুল পরিবার, কাজেই উচ্ছেদের পূর্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা জরুরী ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে জমি হস্তান্তরের ক্ষেত্রে পাকশী কলোনীর মানুষের জন্য পুনর্বাসনের দাবিটি এখন ও চলমান আছে। ইতোপূর্বে বলা হয়েছিল বাজারপাড়া, এমএস কলোনী, বাবু পাড়া, ব্যারাক পাড়া, খানকাশরিফ পাড়া, ঝাউতলা, হরিজন কলোনী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পত্তি, অচিরেই তা হস্তান্তর করতে হবে। এখন এটা রেলওয়ের সম্পত্তি দাবি করা হচ্ছে।

এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের অবস্থান পরিস্কার হওয়া উচিৎ। রেল কলোনীর বাসাগুলো জনসাধারনের দৃষ্টিকোনে অনেক দিন আগেই রেলওয়ে কর্তৃক পরিত্যাক্ত হয়েছে। সে কারনে বাসা মেরামতের কোন ব্যবস্থা ইতিপূর্বে নেওয়া হয়নি এবং একের পর এক পরিত্যক্ত বাসা গুলোতে যখন ছিন্নমূল পরিবার অবস্থান নিয়ে ছিল তখন রেলওয়ে কর্তৃক পক্ষ কোন বাধা প্রদান করেনি। হঠাৎ উচ্ছেদের ফলে ছাত্র-ছাত্রীরা পড়াশুনাট পরিবেশ হারাবে। এদের অনেকেই স্ব-স্ব স্কুলে
নিবন্ধনকৃত আছে। তাদের ক্ষেত্রে কি হবে। রেল কর্তৃপক্ষ সেদিকটা বিবেচনায় আনেননি। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে বাজেট বাড়িয়েছেন,শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ বিভিন্ন প্রনোদনা প্রদান করছে, ঠিক সে মহুর্তে রেল কর্তৃপক্ষ যেন পরিকল্পিতভাবেই শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার খেলায় মেতেছেন। আমরা কর্তৃপক্ষের এই ভ্রান্ত নীতি থেকে পরিত্রান চাই। শিক্ষা সমাপনের পর অনেকেই চাকুরীর জন্য আবেদন করেছেন। সে ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের ঠিকানা দেওয়া আছে এমএস কলোনী। সে ক্ষেত্রে তাদের ঠিকানা পরিবর্তন হলে চাকুরী পাওয়ার ক্ষেত্রে হতাশা সৃষ্টি হবে। অনেকের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনে ঠিকানা দেওয়া
আছে এমএস কলোনী, তাদের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ কোন বিবেচনার ধার ধারেননি। জাতীয় নির্বাচন আসন্ন। সে নির্বাচনে অনেকেই এই কলোনী থেকে ভোটার হয়েছেন। অপরুপ সৌন্দর্য মন্ডিত ঐতিহ্যবাহী তিলোত্তমা নগরী পাকশী এক সময় গড়ে তোলা হয়েছিল পরিকল্পিত নগরায়নের আদলে। রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলায় আজ সে সৌন্দর্য বিলুপ্ত হতে চলেছে, উচ্ছেদ না করে বরং কর্তৃপক্ষের সে দিকে নজর দেওয়া উচিত নয়কি ?  উপরোক্ত যৌক্তিক কারন সমুহ সু-বিবেচনায় এনে রেলওয়ে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে, উচ্ছেদের আগে পুনর্বাসন চাই-দিতে হবে।

সংবাদ সম্মেলনে পাকশী এমএস কলোনীতে বসবাসরতদের সাথে একাত্বতা ঘোষণা করে পাকশী ইউপি সদস্য ফাতেমা আক্তার পলি ও মনোয়ার হোসেন লিটন, মাজহরুল ইসলাম মিন্টু মাস্টার, মনিরুজ্জামান টুটুল সরদার, আমজাদ বাবু, আনোয়ার হোসেন বুলবুল, হাবিবুর রহমান কবি, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম রেজা
-সহ পাকশীর সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম