ডিবির অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ সাহেদ আহমদ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাতে মৌলভীবাজার সদরের মোকামবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) এলাকার জনৈক জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থলে তল্লাশি করে সাহেদ আহমদ নামে এক ব্যক্তির হেফাজত থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সাহেদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত সাহেদ আহমদ এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম এর নির্দেশনায় জেলা থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied