ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

একই দিনে মাঠে নামছেন সাকিব-হৃদয় ও লিটন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৪:৬

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলেছেন মুশফিক ও তাসকিন। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন লিটন ও সাকিব আল হাসান। যদিও লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে সাকিব এখন শ্রীলঙ্কায়। টাইগার এই অলরাউন্ডার ছাড়াও আরও ৩ বাংলাদেশি খেলছেন এলপিএলে। 

সাকিব ও মোহাম্মদ মিঠুন গল টাইটান্সে; হৃদয় খেলছেন জাফনা কিংসের হয়ে, শরিফুল সুযোগ পেয়েছেন কলম্বো স্ট্রাইকার্সে। মিঠুন ও শরিফুল এখনো মাঠে নামার সুযোগ না পেলেও, নিজেদের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স সাকিব ও হৃদয়ের। 

আজ আবারও মাঠে নামছেন সাকিব ও হৃদয়রা। এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টিতে রাতে ম্যাচ রয়েছে লিটন দাসের। কানাডার লিগটিতে সারে জাগুয়ার্সের সহ-অধিনায়কও বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার। 

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে ফিফটি হাঁকিয়েছেন তরুণ টাইগার ব্যাটার হৃদয়। এলপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৩৯ বলে চার বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন হৃদয়।

এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি ছেড়ে এলপিএলে খেলতে নেমেই অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব। সোমবার গল টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রান করার পর, বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

লঙ্কা প্রিমিয়ার লিগ

ডাম্বুলা-জাফনা

বেলা ৩টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩

গল-ক্যান্ডি

রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

গ্লোবাল টি-টোয়েন্টি

ব্র্যাম্পটন-সারে

রাত ৯টা, টি স্পোর্টস

মন্ট্রিয়ল-ভ্যাঙ্কুভার

রাত ১টা ৩০ মি., টি স্পোর্টস 

এমএসএম / এমএসএম

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা