ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে সাত জেলেকে ১৫লাখ টাকা জরিমানা


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ৪:৩৫

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা সুন্দরবনের আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৫০লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। 

আটক সাত জেলে হলেন- পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাজ ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার