ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া কেপিসি'র সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-৮-২০২৩ বিকাল ৫:৩৪
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সাংবাদিকদের সাথে আজ বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র প্রধান পৃষ্ঠপোষক এহেতেশাম রেজা মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার,  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, এনডিসি শাহেদ আরমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরুপ মুহুরী।
বক্তব্য রাখেন  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি আফরোজা আক্তার ডিউ,   কুষ্টিয়া প্রেসক্লাব  কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু,  সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বিটিভি'র জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম । এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সদস্য ইমরান হাসান পাপ্পু, হাফিজুর রহমান জীবন, জান্নাতুল ফেরদৌস, জাহিদুল হক ডন, জাহাঙ্গীর খান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার,  ফয়সাল চৌধুরী, সাইফ উদ্দিন আল আজাদ, আখতার উন নবী মনা, বকুল চৌধুরী,  সেলিম রেজা বাচ্চু, সুমন মাহমুদ, ফিরোজ হোসেন, মনোয়ার হোসেন  মারুফ, হুমায়ুন কবির, ওমর ফারুক, সামরুজ্জামান সামুন, মাহমুদুল হক বাদল, জালাল উদ্দীন খোকন, এইচ এম বেলাল, নাজমুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন বলেন, গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।  পাশাপাশি ভিত্তহীন, অসত্য ও গুজব এড়িয়ে চলাও গণমাধ্যমের দায়িত্ব।  স্থানিক গুজবের বিরুদ্ধে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহারে মূল ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতেও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। আগামী দিনগুলোতে এই ১১ উন্নয়ন অগ্রগতিসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও গনমাধ্যম এক সাথে কাজ করবে।
 
শোকের মাস আগস্টের প্রথম দিনে মতবিনিময় সভার শুরুতেই ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালম করা হয়। সেই সাথে সবশেষে নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজাকে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার