কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত দলের সর্দার শান্ত সরকার ওরফে চাকু শান্ত গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হিরনাল এলাকা থেকে ০৩ টি হত্যা চেষ্টা, ০৩ টি ডাকাতি প্রস্তুতি, ০২ টি মাদক ও ০১ টি চাঁদাবাজিসহ মোট ০৯ টি মামলার এজাহারকৃত দীর্ঘদিনের পলাতক আসামী পূর্বাচল এলাকার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত দলের সর্দার শান্ত সরকার ওরফে চাকু শান্তকে গ্রেফতার করেছে র্যাব-১।মঙ্গলবার (০১ জুলাই ২০২৩ ইং) র্যাব-১ উত্তরা, এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা গণমাধ্যমকে এক প্রেস বিবৃতিতে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) র্যাবের সৃষ্টিকাল থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ০১ আগস্ট ২০২৩ ইং তারিখ ১৩.২৫ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রুপগঞ্জ থানার মামলা নং-৭৩/৫০৫, তাং- ২৭/০৭/২০২৩ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী এর ১৯(ক)/৪১ মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী এবং সংগঠিত ডাকাত দলের সর্দার শান্ত @ চাকু শান্ত (২৫), নারায়ণগঞ্জ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হিরনাল এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে সর্দার শান্ত ওরফে চাকু শান্ত (২৫)’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে নিম্নোক্ত মামলা সমূহ পাওয়া যায়, ১) রূপগঞ্জ থানার মামলা নং-৬৩(৩)২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী এর ২৪(খ)/৪১/৩৮, ২) রূপগঞ্জ থানার মামলা নং-৪০(৫)২১, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৩) রূপগঞ্জ থানার মামলা নং-৯৫(৬)১৯, ধারা-১৪৩/১৪১/৩২৩/৩২৫/৩০৭/ ৩৭৯/৫০৬(২) পেনাল কোড, ৪) রূপগঞ্জ থানার মামলা নং-৩১(১০)১৯, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৫) রূপগঞ্জ থানার মামলা নং-২০(৫)১৯, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/ ৫০৬ (২)/১১৪ পেনাল কোড, ৬) রূপগঞ্জ থানার মামলা নং-২৮(৭)১৯, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/ ৫০৬ পেনাল কোড, ৭) রূপগঞ্জ থানার মামলা নং-৭৩(৬)২৩, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩৮৫/৩৭৯ পেনাল কোড ৮) রূপগঞ্জ থানার মামলা নং-৭৪(৬)২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড যা বর্তমানে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied