ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে গাড়ী চোর চক্রের সদস্য গাড়ীসহ গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৮-২০২৩ রাত ১০:১০

মৌলভীবাজারে তিনটি চোরাই প্রাইভেটকারসহ চুরির সাথে জড়িত আন্তঃজেলা ও আন্তঃবিভাগ চোর চক্রের দুই সদস্যসহ ০৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ জুলাই কুলাউড়া পৌরসভার মধ্য মাগুরা এলাকার রাস্তা থেকে একটি সিলভার রঙের নিউ মডেল ২০০৬ জি-করোলা প্রাইভেটকার চুরি হয়। চুরি ঘটনার পর থেকেই মৌলভীবাজার জেলা পুলিশ চোরাই গাড়ি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুরো সিলেট জোনে অভিযান শুরু করে।

মঙ্গলবার ভোরে প্রথমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ গাড়ি চোর মৌলভীবাজার সদর থানাধীন গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলমকে (২৭) আটক করা হয়। আটককৃত শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার বেড়িরচর এলাকা থেকে আন্তঃজেলা ও বিভাগ গাড়ি চোর মুহিবুর রহমান সিতুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শাহ-আলম ও মুহিবুর রহমান সিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে সিতুর শ্বশুরবাড়ি থেকে গত ১০ জুলাই কুলাউড়ার মধ্য মাগুড়া থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাড়ি চুরি সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে গাড়ি উদ্ধার অভিযানের সময় আরও ২টি চোরাই প্রাইভেটকার উদ্ধার ও চুরির সাথে জড়িত আন্তঃজেলার গাড়ি চোরচক্রকে আটক করা হয়। তারা হলো- সিলেট থেকে তোফায়েল মিয়া (২৬), আব্দুল আলীম (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে মহিউদ্দিন (৩০), মৌলভীবাজার সদর থেক জসিম মিয়া (৩৭), শমশেরনগর থেকে আবুল হোসেন (৩১) রাজনগর কয়েছ মিয়া (২৭)।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার