ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ১২:২২
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ শত ২০ পুড়িয়া ( ২২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতারা হলো, নাইম (৩০), রফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (২৭)। তারা সকলে হেরোইনের হাট খ্যাত হাজীর মাজার বস্তি এলাকার বাসিন্দা। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে শত ২০ পুড়িয়া ( ২২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য হিরোইন বেচা কেনা করে আসছিল। 
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’