ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ২:৭

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার বুয়েটের ২৬ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে ৩২ আসামির জামিন আবেদন করলে আদালত তার মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল  বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

গ্রেফতার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়।

তাহিরপুর থানাপুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার (৩০ জুলাই) সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও আট শিক্ষার্থীসহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। সেখানে জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর দীর্ঘ ২৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবীর বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

বাগেরহাটে হাম-রুবেলার টিকাদান-২০২৬ ক্যাম্পেইন বিষয়ে প্রেস বিফিং

জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল’ উদ্বোধন,আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত

দোহাজারীতে নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল মাটি লুট- রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট

রায়গঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাতকানিয়া- প্রশাসনের অনুমতিবিহীন বৈশাখী মেলা, সাবেক কাউন্সিলরের নবাবগিরি