ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই : পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব ও অসহায় মানুষের পাশে থাকে। গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামীলীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। 
 
বুধবার(২ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি'র হলরুমে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাউল, ছাগল, মুরগ হাস, টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দিচ্ছে। নিরাপদ পানির জন্য টিউবওয়েল, ল্যাট্রিন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ সব সুযোগ সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে৷ এক কথায় যা করার প্রয়োজন সব করছি আমরা৷ 
 
মন্ত্রী আরও বলেন, একদল লোক আছে যারা নির্বাচন আসলেই মানুষদের ভুল বুঝানোর চেষ্টা করে, বেহেস্ত দোজখের ভয় দেখায়৷ কোন কাজে নাই শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। এদের থেকে দূরে থাকতে হবে। শুধু মনে রাখবেন কে কি করেছে৷ শেখ হাসিনকে মনে রাখতে হবে, তিনি গরীব মানুষের পরম বন্ধু৷ শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই৷
 
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য