পুলিশের অভিযানে নোয়াখালীতে গ্রেফতার-২
নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনবাগ থানার পুলিশ।
বুধবার (২ আগস্ট) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হেেয়ছে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলায়মান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেন, এসব ঘটনা এবং মামলা গুলো গায়েবি। বিএনপি নেতাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন