ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, ফুটানীবাজার মরিয়ম হালেমা হাফেজিয়া মাদ্রাসা, ফুটানীবাজার মডেল একাডেমি, চামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ প্রজাতির বনজ, ফলজ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাঃ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ কাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ বজলুর রহমান, ফুটানীবাজার মডেল একাডেমির পরিচালক মোঃ দেলওয়ার হোসেন, হোসেনভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাস্তায় বৃক্ষ রোপণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ। পরিশেষে দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied