ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সত্যেন সেন সংগীত আকাডেমি'র শুভ উদ্বোধন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ১২:৫৭

সংগ্রামী সত্যেন সেন কথাশিল্পী, সাংবাদিক, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি, মুক্তিযুদ্ধে সংগঠক ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা। আজীবন সংগ্রামী সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলার) টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সেন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সত্যেন্দ্রমোহন সেন। ডাকনাম লংকর। বাবার নাম ধরণীমোহন সেন। মাতা মৃণালিনী সেন। একটি বর্ধিষ্ণু গ্রাম এবং শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ছিল অগ্রগণ্য। এই গ্রামের সেন পরিবার ছিল শিক্ষা ও সংস্কৃতিচর্চার এক অনন্য উদাহরণ। আজ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে সত্যেন সেনের আদর্শ ও জীবনের পাঠ অত্যন্ত জরুরি। তাঁর প্রয়াণদিবসে তাঁকে স্মরণ নিছক আনুষ্ঠানিকতা নয়, ভবিষ্যতের প্রতিটি লড়াই-সংগ্রামের এক শপথবাক্য। তার স্বরণে যশোরের কেশবপুরে গত বুধবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর, কেশবপুর শাখার কতৃক পরিচালিত সত্যেন সেন সংগীত আকাদেমি শুভ উদ্বোধন করা হয়েছে।
শোকের মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে অনুষ্ঠান শুরুতে এক মিনিট নিরবতা পালন এবং স্মরণে উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত কয়েকটি উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি অনুপম মোদক সভার সভাপতিত্ব করেন ও কার্যকরী সদস্য মানব মন্ডলের সঞ্চালনায় ওই আকাদেমির শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এবং কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর উপদেষ্টা এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী। স্বাগত বক্তৃতা করেন, উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন। 
বিশেষ অতিথির বক্তৃতা করেন, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্ঞয় মন্ডল, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর সহ-সভাপতি কবি ও সমাজ সেবক মাসুদা বেগম বিউটি, প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক, অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনিতা গোলদার, সংগীত প্রশিক্ষক সঞ্জয় কুমার মল্লিক প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুদে শিল্পীদের মাঝে বজ্রপাত প্রতিরোধক আঁটি বিহিন তাল গাছের চারা বিতরণ করেন।
                           

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি