কচুরিপানার দখলে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর ডোবা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সামনের ডোবায় দীর্ঘদিন ধরে কচুরিপানা, বিভিন্ন আগাছা ও আবর্জনায় সয়লাব হয়েছে। এখান থেকে বাড়ছে ডেঙ্গু মশার সংক্রমণ। এছাড়া কচুরিপানা ও আগাছা পঁচে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে মশার অত্যাচার ও দুর্গন্ধে অতিষ্ঠ সেবাপ্রার্থী ও পৌর বাসিন্দারা ।
উপজেলা পরিষদের চত্বরের ডোবার সামনে রয়েছে- সাব-রেজিস্ট্রার অফিস, নির্বাচন অফিস, ভূঞাপুর প্রেসক্লাব, মৎস্য, যুব ও মহিলা উন্নয়ন কার্যালয়সহ সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট। অপরদিকে, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখায় সৌন্দর্য নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে ডোবাটি অবস্থিত। ডোবার উত্তরপাশে এক কোণায় সম্প্রতি বালু ফেলে ভরাট করা হয়েছ। ডোবার বাকি অংশে কচুরিপানাসহ বিভিন্ন আগাছায় ছেয়ে গেছে। এসব আাগাছা দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে বাড়ছে ডেঙ্গু মশার সংক্রমণ।
চা বিক্রেতা তারা মিয়া ও খালেক বলেন, ডোবাটিতে দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বিভিন্ন আগাছা জন্মে সয়লাব হয়ে আছে। এরফলে দিনদিন ডেঙ্গু মশার সংক্রমণ বাড়ছে। দিনে-দুপুরে বসে থাকাও যায় না মশার যন্ত্রণায়। তাছাড়া দুর্গন্ধ তো আছেই। প্রশাসনের কাছে দাবি, যেন দ্রুত ডোবাটি পরিষ্কার করা হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক বলেন, ডোবাটি উপজেলা পরিষদ চত্বরে। দীর্ঘদিন ধরে এখানে কচুরিপানা ও বিভিন্ন আগাছায় ভরপুর রয়েছে। অনেকে আবার এ ডোবায় ময়লা-আবর্জনা ফেলছে। যার কারণে স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংক্রমণ ছাড়াচ্ছে। এটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন- ইউএনও স্যার দেশের বাহিরে প্রশিক্ষণে রয়েছে। তিনি আসলে তার সাথে আলোচনা করে ডোবায় থাকা কচুরিপানাসহ বিভিন্ন আগাছা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি