বিএনপিপন্থী শিক্ষকদের নিয়ে পবিপ্রবিতে ইউট্যাবের কমিটি গঠন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিসার্চ এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ জুলাই বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ কে সভাপতি ও এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে সাধারণ সম্পাদক করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অনুমোদন দিয়েছেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ইকোনমিক্স এন্ড সোসিওলজি বিভাগের প্রফেসর আবুল বাশার খান।এছাড়া এই কার্যনির্বাহী কমিটিতে যথাক্রমে ১ জন সহ-সভাপতি, ১ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ২ জন যুগ্ম সম্পাদক সহ ৬ জন সাধারণ সদস্য রয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে, ভবিষ্যতে শিক্ষকদের সকল দাবি-দাওয়া ও অধিকার রক্ষার্থে এ কমিটি কাজ করবে সেটিই প্রত্যাশা"
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ