ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রেফারিকে চড় মেরে ৮ মাস নিষিদ্ধ কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ৩:৫৯

মেজাজ হারিয়ে রেফারিকে চড় মেরে বড় শাস্তি পেয়েছেন চীনের ক্লাব লিয়াউনিং শেনইয়াংয়ের কোচ দুয়ান সিন। তাকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল এই শাস্তির ঘোষণা দেয়। সঙ্গে ২০ হাজার ৯০৫ ডলার জরিমানা করা হয়েছে দুয়ানকে।

নানজিংয়ে গত ২৩ জুলাই চীনের দ্বিতীয় স্তরের লিগের ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। রেফারির দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ডাগআউটে উত্তেজিত হয়ে পড়েন দুয়ান। তার অমন আচরণে রেফারি তাকে লাল কার্ড দেখান। এরপরই রেফারিকে চড় মেরে বসেন ওই কোচ। 

এজন্য দুয়ানকে ২৫ জুলাই বরখাস্ত করে লিয়াউনিং শেনইয়াং সিটি। তার একদিন আগে ওই কাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি স্বীকার করে নেন, রেফারির সিদ্ধান্ত তার মেনে নেওয়া উচিত ছিল।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত