শরীয়তপুরের সখিপুর থানা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু
২৩ জুলাই বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের এক আদেশের ক্ষমতাবলে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর সাব-রেজিষ্ট্রি ‘ক্যাম্প অফিস’ এর কার্যক্রম আরম্ভ উপলক্ষে বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার সখিপুর থানার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন থানা ভবনে এই ‘ক্যাম্প অফিস’ এর কার্যক্রম আরম্ভ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, কয়েকমাস আগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার ৯টি ইউনিয়নের জনসাধারণের দুর্ভোগ লাঘব, সময় ও অর্থ সাশ্রয়, নিরাপদ ভাবে জমি ক্রয়-বিক্রয় এবং অন্যান্য দলিলাদি রেজিস্ট্রেশনের সুবিধার্থে সখিপুর থানায় একটি সাব-রেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের জন্য (ডিও লেটার ) দেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। তার প্রেক্ষিতে গত ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শফিউল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সখিপুর থানায় একটি সাব-রেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের অনুমোদন দেয়া হয়। তার প্রেক্ষিতে অফিসটির কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় শরীয়তপুর জেলা রেজিস্টার অমৃত মজুমদারের সভাপতিত্বে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সাব-রেজিস্টার খন্দকার আহসানুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাউম পাইক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ তুকি, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
কার্যক্রমের শুরুতে থানা দলিল লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান আক্তার সরকারের দলিল সম্পাদনায় দলিল গ্রহীতা ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মালিক সরদার।
এসময় দোয়া পরিচালনা করেন, হাজী শরিয়তুল্লাহ’র ৬ষ্ঠ পুরুষ, পীরে কামেল, আলহাজ্ব পীরজাদা বিন ইয়ামিন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
Link Copied