ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রতারণা মামলায় ফটিকছড়ির হাকিম শাহ কারাগারে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৪৩

ব্যবসার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এডভোকেট ফহাদ বিন তাহের চৌধুরীর একটি প্রতারণা মামলায় আসামী আব্দুল হাকিম শাহ(৪২)কে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

জানা যায়,ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ নাজির হাট এলাকার মৃত্যু আবু ফয়েজ শাহ'র ছেলে আসামী আব্দুল হাকিম শাহ(৪২),হাটহাজারী কাটিরহাটের পূর্ব ধলই গ্রামের জাহান চৌধুরী বাড়ীর আবু তাহের চৌধুরীর ছেলে এডভোকেট মোহাম্মদ ফহাদ বিন তাহের চৌধুরী নামের এক আইনজীবীর কাছ থেকে আত্মীয়তার সুবাদে ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়।ব্যবসার কথা টাকা নেওয়ার পর থেকে প্রতারণার উদ্দেশ্যে ওই আইনজীবীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আসামী হাকিম শাহ।এরই প্রেক্ষিতে ভুক্তভোগী এডভোকেট ফহাদ বিন তাহের চৌধুরী বাদী হয়ে আসামী আব্দুল হাকিম শাহ (৪২)'র বিরুদ্ধে ৮১৩/২২ ইং- দায়ের করে।ওই প্রতারণা মামলায় ২আগস্ট বুধবার বিজ্ঞ জুডিশিয়াল আদালত চট্টগ্রামে আত্মসমর্পণ পূর্বক আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী জামিন আবেদন করেন,এতে মামলার দীর্ঘ শুনানি শেষে আসামী পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে আসামী আব্দুল হাকিম শাহ (৪২)কে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আওলাদ হোসাইন মোঃ জুনায়েদ এর আদালত।

উল্লেখ্য,আসামী আব্দুল হাকিম শাহ'র বাড়ি ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ নাজির হাট এলাকায় হলেও সে চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড় এলাকার বিভালীহীলে থাকতো।ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিলো আসামী হাকিম শাহ।তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।এছাড়াও সি আর মামলা নং ৭৮৪/২২ ইং.এং সিআর ১৯৬/২৩ ইং- মামলা চট্টগ্রামের চকবাজার থানায় থাকা ওই আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট কপিও সকালের সময় প্রতিবেদকের হাতে আসে।

মামলার বাদী ফহাদ বিন তাহের চৌধুরী বলেন,আসামী আব্দুল হাকিম শাহ আমাদের আত্মীয় সম্পর্কের হওয়াতে তার ব্যবসায়িক সমস্যার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে,আমার টাকা চাওয়াতে সে তার সাঙ্গ-পাঙ্গসহ আমাকে মারধর করে আমার কাছ থাকা অঙ্গীকারনামাসহ আরো ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।যার ফলে কোন উপায় দেখে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি প্রতারণা মামলা করেছি,ওই মামলায় আত্মসমর্পণ পূর্বক ২ আগস্ট বুধবার আসামী পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন,দীর্ঘ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামী হাকিম শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা