ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রীকে মারধরের অভিযোগ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৪৯

টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস ছাত্তারের স্ত্রী শেফালি বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। বহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শেফালি বেগম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে।

বৃদ্ধা নারীর পরিবার জানায়, বাড়ীর পাশে তাদের পৈত্তিক জমিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের নাম সম্ভলিত একটি সাইন বোর্ড দেওয়া ছিল। বৃহস্পতিবার সকালে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিবেশি হিটলার তালুকদার হিটলুসহ আরও বেশ কয়েকজন লোক সাইন বোর্ড তুলে এবং ছিঁড়ে ফেলে।

এসময় মরহুম বীর মুক্তিযোদ্ধার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালজ ও জমিতে থাকা সাইন বোর্ড তুলে এবং ছিঁড়ে ফেলাকালে তাঁর স্ত্রী শেফালী বেগম বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর শিকার হন। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার বিষয়টি প্রতিবেশি হিটলার তালুকদার হিটলু অস্বীকার করে বলেন, জমি সংক্রান্তে পূর্ব বিরোধ নেই এবং তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। অহেতুক হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে ভূঞাপুর অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে জানা নেই এবং কেউ কোনো অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত