ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে বিএনপি'র ইশরাকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৩-৮-২০২৩ রাত ৯:২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা মৃধাবাড়ি, কোনাপাড়া, গোল্ডেন ব্রিজ, কাঠেরপুল মোল্লাব্রিজ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬২,৬৩,৬৪ নং ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণসংযোগ চালিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি'র সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে  ডেঙ্গু রোগের রেড জোন খ্যাত এলাকা ডেমরা ও কোনাপাড়ার বাসিন্দাদের মাঝে ডেঙ্গুর এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ইশরাক। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার প্রতিও জোর দেন ইঞ্জিনিয়ার ইশরাক। এসময় তিনি ডেঙ্গুর বর্তমান ভয়াবহ চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে বলেন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা না থাকায় আজ নগরবাসী ভয়াবহ ডেঙ্গুর কবলে পড়লেও এবিষয়ে সংশ্লিষ্ট মেয়র এবং নগর প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়লেও এটা নিয়ে সংশ্লিষ্ট মেয়রের টনক নড়ছেনা বরং আমাদের দক্ষিণের মেয়র বিদেশে রিফ্রেশমেন্ট ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন। সুতরাং জনগণের ম্যান্ডেটহীন মেয়রের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। 
এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূইয়া তুহিনসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এলাকাবাসীকে ‍উদ্দেশ্য করে এই এলাকার বিএনপি নেতা গত নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, যেহেতু তিনি নিজে প্রশাসনিক কোন ক্ষমতায় নেই, এ কারণে তার পক্ষে জনসচেতনতা বাড়ানো ছাড়া আর কিছু করার ক্ষমতা তার নেই। তারপরও ব্যক্তি উদ্যোগে নিজের সর্বোচ্চ নিয়ে জনগণের পাশে থাকবেন বলেও ঘোষণা দেন বিএনপির এই তরুণ নেতা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি