ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে স্ত্রী'র যৌতুক মামলায় স্বামী অধ্যক্ষ আলমগীর জেল হাজতে


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-৮-২০২৩ রাত ৯:২৯
পটুয়াখালীতে স্ত্রী কর্তৃক যৌতুক ও মারপিট অভিযোগে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলায় স্বামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ধারাঃ১১(গ)/৩০ নাঃশি নারী ও শিশু কেস নং ১৯৫/২৩।

উক্ত বিজ্ঞ আদালতের বিচারক নীলুফা শিরিন (জেলা জজ) কর্তৃক আদেশ ও মামলা সূত্রে জানাগেছে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার রাজাখালী নিবাসী বাখেরগঞ্জের চরামদ্দি মডেল চৌধুরী আলিম মাদরাসার অধ্যক্ষ  মােঃ আলমগীর (৬০) ২০২০ সালের ২৪ জুন  বাউফল উপজেলার বাজেমহল গ্রামের মোতাহার হোসনের কন্যা মোসাঃ আকলিমা বেগম(৩৫) কে কাবিন রেজিস্ট্রির মাধ্যমে ২য় বিবাহ করেন। বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে আকলিমার গর্ভে একটি কন্যা শিশু  জন্ম হয়। এ অবস্থায় স্বামী মোঃ আলমগীরের প্রথম স্ত্রীর মেয়ে জামাই মোঃ ফাহাত হোসেন(৪০) এর যোগসাজসে যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আকলিমা বেগম একটি যৌতুক মামলা করেন। মামলা নং সিআর ৭০৯/২২। এ মামলায় আকলিমার বেগমের পক্ষের আইনজীবীকে হাত করে (ম্যানেজ) জাল জালিয়াতির মাধ্যমে যৌথ তালাকসহ কিছু কাগজপত্র তৈরী করে জামিনে মুক্ত হয় অধ্যক্ষ আলমগীর। যৌথ তালাক নামায় আকলিমা বেগমের স্বাক্ষর জাল করা হয়েছ, তা প্রমানের জন্য হস্তলেখা স্বাক্ষর বিষেসজ্ঞের মতামতের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন আকলিমা বেগম। এতে ভীত হয়ে স্বামী আলমগীর মিমাংসার প্রস্তাবে  ১৮.০২.২৩ ইং তারিখ শনিবার বেলা ১১ টার সময় বাদী আকলিমা বেগমের পিতার বসত ঘরে বসে মিমাংসার আলোচনার এক পর্যায়ে আলমগীরের পক্ষ বলে তালাক যে ভাবেই হোক মেনে নিয়ে মামলা তুলে নিলে আকলিমাকে নগদ এক লক্ষ টাকা এবং বাচ্চার জন্য প্রতিমাসে ৮ হাজার টাকা দিবে অন্যথায় সংসার করতে হলে বিবাহের পন হিসাবে দুই লক্ষ টাকা যৌতুক দিতে হবে অন্যথায় বিবাহ ঠিক থাকবে না। এতে আকলিমা বেগম রাজি না হওয়ায় শালিসগনের উপস্থিতিতে স্বামী আলমগীর ও আলমগীরের মেয়ে জামাই আকলিমাকে  মারধর করে ফুলা জখম করে। এ ঘটনায় আকলিমা বেগম উক্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে স্বামী আলমগীরকে ও আলমগীরের মেয়ে জামাই ফাহাত হোসেন আসামী করে যৌতুক মামলা করেন।
বিজ্ঞ আদালত  ১ আগস্ট  তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও অন্যান্য দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনাক্রমে  স্ত্রী আকলিমাকে যৌতুকের দাবীতে মারধর ও তালাক কাগজে আকলিমার স্বাক্ষরের সাথে মিল না পাওয়ায় স্বামী অধ্যক্ষ মোঃ আলমগীরকে জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরন করার আদেশ দেন বিজ্ঞ বিচারক (জেলা জজ) নীলুফার শিরিন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি